ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে

শীতকাল অনেকের কাছে অনেক ভালোলাগার আবার কারো কাছে  ভালো না লাগারও। শীতকাল মানেই পিটা পুলির সময় আর শীতের শাকসবজির তো কথাই নেই। সব মিলিয়ে শীতকাল দারুন একটা সময়। তবে এই শীত অনেকের জন্য কষ্টেরও বটে। শীত বাড়ার সাথে সাথে বয়স্ক আর শিশুদের বিভিন্ন সমস্যায় ভোগতে হয়। বর্তমানে দেশের তাপমাত্রা কমতির দিকে। বিগত দু-দিনের ব্যবধানে ঢাকায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমে গিয়ে শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) অগ্রহায়ণের ২৮ তারিখ। আর দু-দিন পরই আসছে পৌষ, শুরু হচ্ছে পঞ্চম ঋতু শীতের প্রথম মাস। কাগজে-কলমে শীত এখনও শুরু না হলেও প্রকৃতিতে শীত শুরু হয়েছে আরও আগে থেকেই।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা সোমবার ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা রোববার ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।যদিও মঙ্গলবার সকালেও সোমবারের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে

আপডেট সময় ১১:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২