ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

উচ্চশিক্ষা মানুষের নৈতিকতা ও মূল্যবোধকে জাগ্রত করে।। দোয়ারাবাজারে শিক্ষা সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর

  • সোহেল মিয়া
  • আপডেট সময় ১১:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৬৪১ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ):প্রতিনিধি

উচ্চশিক্ষা মানুষের নৈতিকতা ও মূল্যবোধকে জাগ্রত করে। শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হয়ে সবার জন্য কাজ করতে হবে। । সকল সংকীর্ণতা দূর করে দেশ ও মানুষের সেবায় এক হয়ে কাজ করতে হবে বলে শিক্ষার্থীদের আহ্বান করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জের দোয়ারাবাজারে, সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি’র উদ্যোগে এইচএসসি ও আলিম পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
শিক্ষা সচিব আরো বলেন,
শিক্ষা মানুষকে সমাদৃত করে, মানুষের মধ্যে চেতনাবোধ জাগ্রত করার জন্য কাজ করে। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা, বাস্তববাদী ও যুক্তিবাদী করে গড়ে তোলা। কিন্তু এ কথা আবার সবার ক্ষেত্রে প্রযোজ্য না-ও হতে পারে। অনেক ব্যক্তি আছেন, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু বাস্তববাদী ও যুক্তিবাদী হিসেবে সমাজে সমাদৃত হয়ে আছেন সম্মানের পাত্র হিসেবে। তবে এ ক্ষেত্রে সু-শিক্ষাকে কোনোভাবেই উপেক্ষা করার বা খাটো করে দেখার সুযোগ নেই। কেননা, শিক্ষিত হলেই যে একজন মানুষের ভেতরের ভালো ভাবনাগুলো জাগ্রত হবে, সেটিও ঠিক নয়। 
তিনি বলেন,শিক্ষার আরো একটি কাজ হলো মানুষকে আলোকিত করা, আলোকিত সমাজ গঠন করা। আবার অনেক অশিক্ষিত মানুষের কাছ থেকে আমরা শিক্ষিত একজন মানুষের চেয়েও বেশি মেধা ও মননশীল গুণাবলি খুঁজে পেতে পারি। পৃথিবীতে অনেক মনীষী আছেন, যারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি। তবে সব ক্ষেত্রেই ব্যতিক্রমকে অস্বীকার করার উপায় নেই।
তাই সু-শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হয়ে সবার জন্য কাজ করতে হবে। । সকল সংকীর্ণতা দূর করে দেশ ও মানুষের সেবায় এক হয়ে কাজ করার জন্য সকল শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি’র সভাপতি শমসের আলী’র সভাপতিত্বে দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক,সিলেট মেট্রোপলিটন ‘ল’ কলেজের অধ্যপক  দেওয়ান এ এইচ মাহমুদ রাজা  চৌধুরী, সমাজ সেবক ডাঃ হারুন অর রশীদ, বোগলা রুছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান,সমিতি’র উপদেষ্টা উকিল উদ্দিন আহমদ, সমুজ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অসীম মুধক, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র উপদেষ্টা আজিজুর রহমান।
সমিতি’র সাধারণ সম্পাদক মো: ছায়াদ মিয়ার সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সমিতি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন,সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার জাফর আলী,  উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক,সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সাংবাদিকগণ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

উচ্চশিক্ষা মানুষের নৈতিকতা ও মূল্যবোধকে জাগ্রত করে।। দোয়ারাবাজারে শিক্ষা সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর

আপডেট সময় ১১:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪