ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী এলভিএমএইচের আর্নল্ট

সময়ের সাথে তাল মিলিয়ে কতকিছুই বদলে যায়। অর্থের চাকা সবার সব সময় একই গতিতে চলে না। তেমনটি হয়েছে  বিশ্বের শীর্ষ  ধনী ইলন মাস্কের বেলায়। এবার ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী এখন প্যারিসের এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নল্ট। প্রায় চার দশকের চেষ্টায় বিলাসবহুল পণ্য বিক্রেতা ৭৩ বছর বয়সী এ ফরাসি ব্যবসায়ী নিজেকে শীর্ষ ধনী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৮ কোটি ডলার। তার তুলনায় ৭২ বছর বয়সী আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮৮ কোটি ডলার, ১০ কোটি ডলার বেশি।

চলতি বছর ইলন মাস্কের মালিকানাধীন ইলেকট্রিক কার কোম্পানি টেসলার শেয়ারের দাম হঠাৎ পড়ে যাওয়ায় তার মোট সম্পদের মূল্য কমে গেছে। যে কারণে শীর্ষ ধনীর তালিকার প্রথম স্থান হারাতে হয়েছে তাকে। যদিও এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালেও মাস্কের নাম এ তালিকার দ্বিতীয় স্থানে নেমেছিল।

বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ছিনিয়ে নেওয়া বানার্ড আর্নল্ট ব্যবসায়িক গ্রুপ ‘মোয়েত হেনেসি-লুই ভুটন’ বা এলভিএমএইচের প্রধান নির্বাহী। ফ্যাশন, জুয়েলারি, অ্যালকোহলের বাজারে বিশ্বব্যাপী সবচেয়ে পরিচিত কিছু বিলাসবহুল ব্র্যান্ডের মালিক এলভিএমএইচ। এগুলোর মধ্যে রয়েছে লুই ভুটন, ট্যাগ হিউর, সেফোরা, ডম পেরিগনন, ক্রিশ্চিয়ান ডিওর, ফেন্ডি, গিভেঞ্চি, মার্ক জ্যাকবস, স্টেলা ম্যাককার্টনি, লোওয়ে, লোরো পিয়ানা, কেনজো, সেলিন, সেফোরা, প্রিন্সেস ইয়টস, বুলগারি, টিফানি অ্যান্ড কোং প্রভৃতি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী এলভিএমএইচের আর্নল্ট

আপডেট সময় ০২:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২