ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ইউক্রেনকে রাশিয়ার প্রস্তাব মেনে নেওয়ার আল্টিমেটাম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্যের প্রেক্ষিতে কড়া জবাব দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনকে মস্কোর দেওয়া প্রস্তাব মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়েছেন । তিনি বলেছেন, মস্কোর দাবিগুলো পূরণ করুন। তা নাহলে রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করবে।

ল্যাভরভ কিয়েভকে বলেছেন, কিয়েভকে মস্কোর দেওয়া প্রস্তাবগুলো মেনে নিতে হবে, যার মধ্যে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বাহিনীর পরাজয় স্বীকারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। ‘নিজের ভালোর জন্য’ ইউক্রেনকে মস্কোর ইচ্ছা মেনে চলা উচিত।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সোমবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে লাভরভকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এ সংঘাত কতদিন চলবে, তাসের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে ল্যাভরভ বলেন, ‘বলটি সরকারের কোর্টে এবং এর পেছনে ওয়াশিংটন। ’

এর আগে গত ২৫ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন ইউক্রেন নিয়ে তিনি আলোচনায় বসতে প্রস্তুত।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে জড়িত প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এটি তাদের ওপর নির্ভর করে। আমরা তারাই, যারা আলোচনা করতে কখনও অস্বীকার করিনি।

তিনি বলেন, ইউক্রেনে চলা অভিযানের বিষয়ে আমরা সব পক্ষের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু কিয়েভ ও তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকার করেছিল।

উল্লেখ্য এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, সমস্ত প্রতিকূলতার বিপরীতে ইউক্রেনের পতন হয়নি আর হবেও না। ইউক্রেন কখনও আত্মসমর্পণও করবে না।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ইউক্রেনকে রাশিয়ার প্রস্তাব মেনে নেওয়ার আল্টিমেটাম

আপডেট সময় ০৬:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২