ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

আবারও ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তৃতীয় দফায় ক্ষমতায় বসলেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর সরকার নিয়ে অনাস্থা ভোট হয়। এতে জয়ী হন নেতানিয়াহু। ১২০ সদস্যের নেসেটে তার নতুন সরকারের পক্ষে ভোট দেন ৬৩ জন। বিপক্ষে ভোট পড়ে ৫৪টি।

ভোটাভুটির পরপরই শপথগ্রহণ করেন কট্টর ডানপন্থী এ নেতা। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু।

প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর নেতানিয়াহু ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ায় নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতাদের অনেকে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কাজ করবেন। ফিরে আসা ডানপন্থি এই নেতাকে তার ‘বন্ধু’ বলে অভিহিত করেছেন বাইডেন। তবে ফিলিস্তিনিদের সঙ্গে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে বিপন্ন করে এমন নীতির বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ, যিনি কয়েক দশক ধরে আমার বন্ধু ছিলেন।’
ইরানের হুমকিসহ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মুখোমুখি অনেক চ্যালেঞ্জ মোকাবিলা ও যৌথভাবে কাজ করার কথাও বলেন বাইডেন।

অপরদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভিনন্দন জানিয়েছেন নেতানিয়াহুকে। ক্রেমলিন জানিয়েছে, দুদেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করার ইঙ্গিতও দিয়েছেন পুতিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও টুইটারে নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

আপডেট সময় ০৩:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২