ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

গুজরাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

বছরের শেষদিনে ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা। ভারতের গুজরাটে বাস ও এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) গাড়ির সংঘর্ষে নয়জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। শনিবার (৩১ ডিসেম্বর) ভোররাতে নভসারি জেলায় ঘটেছে এ দুর্ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, একটি যাত্রীবাহী বাস সুরাট থেকে ভালসাদের দিকে যাচ্ছিল। নভসারি ৪৮ নম্বর জাতীয় মহাসড়কে পৌঁছালে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন বাসচালক। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টো দিক থেকে আসা একটি এসইউভি গাড়িকে ধাক্কা দেয়।

এতে এসইউভির নয় আরোহীর মধ্যে আটজনই মারা যান। আহত বাসচালককে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনিও মারা যান।

দুর্ঘটনায় বাসের আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নভসারির পুলিশ সুপার (এসপি) রুশিকেশ উপাধ্যায় জানিয়েছেন, ভেসমা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, এসইউভির আরোহীরা গুজরাটের অঙ্কলেশ্বরের বাসিন্দা। তারা ভালসাদ থেকে নিজ শহরে ফিরছিলেন।

দুর্ঘটনার ফলে মহাসড়কটিতে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্রেন ব্যবহার করে বাসটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক টুইটে তিনি বলেছেন, গুজরাটের নভসারিতে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা হৃদয়বিদারক। এই ট্রাজেডিতে যারা পরিবার হারিয়েছে, তাদের প্রতি সমবেদনা। ঈশ্বর তাদের এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিক। স্থানীয় প্রশাসন আহতদের দ্রুত চিকিৎসা দিচ্ছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

গুজরাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

আপডেট সময় ০১:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২