ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

মাদক সম্রাটের ছেলেকে গ্রেপ্তারে মেক্সিকোয় সংঘর্ষ, নিহত ২৯

মেক্সিকোর শীর্ষ মাদক কারবারি জোয়াকিুইন গুজমানের ছেলে ওভিদিও গুজমানকে গ্রেফতারে অভিযানে এ পর্যন্ত অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে সেনাসদস্যদের সংখ্যা ১০ জন, বাকিরা সবাই গুজমান গ্যাংয়োর অনুসারী।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও স্যান্দোভাল শুক্রবার রাজধানী মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্যান্দোভাল বলেন, ‘ওভিদিওকে গ্রেফতার অভিযানে সামরিক বাহিনীর ১০ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। এছাড়া নিহতদের বাকি ১৯ জন গুজমান গ্যাংয়ের সদস্য। ’

বিবিসি জানিয়েছে, মেক্সিকোর সেনাবাহিনীর একটি বিশেষ দল বৃহস্পতিবার ভোরের দিকে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সিনালোয়ার রাজধানী কুলিয়াকান থেকে ওভিদিওকে গ্রেফতার করে রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে আসে।

ওভিদিওকে ছিনিয়ে আনতে গুজমান গ্যাংয়ের সিনালোয়া শাখার সদস্যরা সামরিক বাহিনীর সঙ্গে বড় রকমের যুদ্ধ করে। এতে ২৯ জন নিহত হয়।

মেক্সিকোর মাদক সম্রাট ও অপরাধ জগতের ডন জোয়াকুইন গুজমানকে ‘এল চ্যাপো’ নামে ডাকা হয়। যার বাংলা অর্থ ‘পিচ্চি’। তার ছেলেও দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটি বিশেষ নামে পরিচিত। তাকে ‘এল র‌্যাটন’ বা ‘ইঁদুর’ নামে ডাকে মেক্সিকোর পুলিশ ও সামরিক সদস্যরা।

জোয়াকুইন গুজমানের বয়স বর্তমানে ৬৫ ও তার ছেলে ওভিদিও এখন ৩২-এ। ২০১৬ সালে মেক্সিকোর সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হন জোয়াকুইন। বাবার গ্রেফতারের পর থেকে ছেলে ওভিদিও মাদকব্যবসা দেখাশোনা করেন।

সিনালোয়াতে অন্তত এক ডজন ল্যাব পরিচালনা করেন ওভিদিও। যেসব ল্যাবে ফেন্টানাইলসহ বিভিন্ন মাদক প্রস্তুত করা হতো। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মাদক হেরোইনের চেয়েও ৫০ গুণ বেশি শক্তিশালী এই ফেন্টানাইল।

২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে কারাগারে রয়েছেন জোয়াকুইন। তবে ওভিদিওকে যুক্তরাষ্ট্রে পাঠাবে কি না তা এখনও নিশ্চিত নয় মেক্সিকো সরকার।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

মাদক সম্রাটের ছেলেকে গ্রেপ্তারে মেক্সিকোয় সংঘর্ষ, নিহত ২৯

আপডেট সময় ১১:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩