ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলা, নিহত বেড়ে ১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত মন্টেরি পার্কে বন্দুকহামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টার পর এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে সেখানে দুদিনের উৎসব চলছিল। কয়েক হাজার মানুষ সে উৎসবে যোগ দিয়েছিল। কিন্তু স্থানীয় সময় রাত ১০টার দিকে এক বন্দুকধারী সেখানে অতর্কিত গুলি চালান।

জানা যায়, মন্টেরি পার্ক এলাকায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস, যাদের অধিকাংশই এশীয় বংশোদ্ভূত। ধারণা করা হচ্ছে, এশীয়দের লক্ষ্য করেই গুলি চালানো হয়। এদিকে ঘটনার প্রথম দিকে গোলাগুলিতে কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা কেউ মারা গেছেন কি না তা নিয়ে সুস্পষ্ট তথ্য দিতে পারেনি ক্যালিফোর্নিয়া পুলিশ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মন্টেরি পার্ক এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও পুলিশের গাড়ি দেখা যায়।

ওই এলাকার একটি খাবারের দোকানদার সিউং ওন চই বলেন, তিনজন ব্যক্তি দ্রুত আমার কাছে ছুটে এসে বলেন, গারভে এভিনিউতে গোলাগুলি হয়েছে। তুমি দ্রুত দোকান বন্ধ করো। ছুটে আসা ওই ব্যক্তিরা আরও জানান, এক ব্যক্তির হাতে মেশিনগান ও কয়েক রাউন্ড গুলিও ছিল।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলা, নিহত বেড়ে ১০

আপডেট সময় ০৯:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩