ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত Logo শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

বাস দুর্ঘটনায় ২৪ জনের প্রাণহানি

লাতিন আমেরিকার দেশ পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে।

পেরুর পরিবহন সংশ্লিষ্ট সংস্থাও (সুত্রান) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি তারা।

সুত্রান জানিয়েছে, পেরুর উত্তরে এল আল্তো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা কোম্পানির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন।

রাজধানী লিমা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার উত্তরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্তো এবং মানকোরা এলাকার হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাস যাত্রীদের মধ্যে হাইতির কিছু নাগরিকও আছেন।

সড়ক দুর্ঘটনা পেরুতে একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, দেশটির অনেক চালকই প্রশিক্ষণ ছাড়াই ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়কে গাড়ি চালায়। এর আগে, ২০২১ সালে আন্দিজ পর্বত সংলগ্ন একটি হাইওয়ে থেকে বাস খাদে পড়ে ২৯ জন নিহত হন।

পেরুতে বামপন্থি প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিওকে ক্ষমতাচ্যুত করা হয় সম্প্রতি। এ ঘটনার জেরে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছেই। বিক্ষোভকারীদের অধিকাংশই কাস্তিলিওর সমর্থক বলে জানা গেছে।

২০২৬ সাল পর্যন্ত কাস্তিলিওর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দিনা বলুয়ার্তেকে ক্ষমতায় থাকার অনুমতি দেওয়ার পরিবর্তে পেরুর জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা।

সাত সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে প্রায় ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এর মাঝেই এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলো দেশটিতে। সড়ক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে দেশটির পুলিশ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক

বাস দুর্ঘটনায় ২৪ জনের প্রাণহানি

আপডেট সময় ১০:৩৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩