ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১১ হাজার ছাড়াল

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত বেড়ে ১১ হাজার ১০৪ জনে দাঁড়িয়েছে। সোমবার ভূমিকম্পটি আঘাত হানে।

বুধবার সিএনএন জানায়, তুরস্কের প্রেসিডেন্ট টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে বলেন, তার দেশে অন্তত ৮ হাজার ৫৭৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ হাজার।

অন্যদিকে সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৫৩০ জন।

সাহায্য সংস্থা ও জরুরি উদ্ধার কাজে নিয়োজিতরা বলছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনও অনেক লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। হিমশীতল আবহাওয়া উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।

সোমবার ভোরের দিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর দুপুরে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্প আঘাত হানা অঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন।

কয়েক হাজার উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজে অংশ নিয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল তুরস্কে যাচ্ছে।

ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১১ হাজার ছাড়াল

আপডেট সময় ০৮:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩