ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

‘অন্যরকম’ সেঞ্চুরি মাশরাফির

পর্দা নামার দ্বারপ্রান্তে বিপিএলের নবম আসর। বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স। আর এ ম্যাচের মধ্য দিয়ে বিপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার নজির গড়লেন মাশরাফি বিন মুর্তজা।বিপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬৪টি জয়ের রেকর্ডও মাশরাফির দখলে। হার আছে ৩৫টি। শতকরা জয় ৬৪ দশমিক ৬৪ শতাংশ।২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই অধিনায়ক হিসেবে খেলছেন মাশরাফি। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়কও নড়াইল এক্সপ্রেস। এবার নিয়ে অধিনায়ক হিসেবে পঞ্চমবার ফাইনাল খেলছেন ম্যাশ। আগের চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি।বিপিএলের প্রথম দুই মৌসুমেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক শিরোপা জেতেন ম্যাশ। এরপর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে চ্যাম্পিয়নের স্বাদ পান দেশসেরা অধিনায়ক। খেলোয়াড় হিসেবেও চলমান আসরে শততম খেলার মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। খেলোয়াড় হিসেবে আজ পর্যন্ত বিপিএলে ১০৫ ম্যাচে বল হাতে  ৯৭ উইকেট ও  ব্যাট হাতে ৫৯৩ রান করেছেন মাশরাফি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

‘অন্যরকম’ সেঞ্চুরি মাশরাফির

আপডেট সময় ০৬:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩