ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ভবন থেকে পড়ে তিনজনের মৃত্যু

সোম ও মঙ্গলবার ফকিরাপুল, ডেমরা, খিলগাঁও এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ভবন থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।সোম ও মঙ্গলবার ফকিরাপুল, ডেমরা, খিলগাঁও এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।মৃতরা হলেন- মো: হাসান শাহিন (৫০), জাহিদ (১৮) । নিহত আরেক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল বলেন , সোমবার রাতে ফকিরাপুলের একটি হোটেলের ২০ তলা থেকে লাফ দিলে ১১ তলার বেলকুনিতে যেয়ে পড়েন হাসান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। সে আত্নহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, সোমবার মধ্যরাতে বামৈল এলাকার বালুর মাঠ সংলগ্ন নির্মীয়মাণ নয় তলা ভবনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। তার মাথা থেঁতলান ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই)রুহুল আমিন বলেন , মঙ্গলবার বিকেলে খিলগাঁও পল্লীমা সংসদের পাশে সাত তলা ভবন থেকে পড়ে জাহিদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ভবন থেকে পড়ে তিনজনের মৃত্যু

আপডেট সময় ০৯:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩