ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত Logo শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

চট্টগ্রামের আন্দরকিল্লার সমবায় মার্কেটে আগুন

চট্টগ্রামের আন্দরকিল্লায় সমবায় মার্কেটে আগুন লেগে একজন মারা গেছেন।মঙ্গলবার মধ্যরাতে সিরাজুদ্দৌলা রোডের সমবায় মার্কেটের টিনশেড দোকানঘরে এ আগুন লাগে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।একটি দোকানের ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, “ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পাঁচটি গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে।কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর বলেন, “সমবায়ের একতলা টিনশেড মার্কেটের লেদ মেশিনের দোকানে আগুন লাগে বলে জেনেছি। আগুন দ্রুতই পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। সেখানে কেমিকেলের দোকানও রয়েছে।”মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং নামের লেদ মেশিনের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।রাত ১২টা ১০ মিনিটে লাগা এই আগুন দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি।কীভাবে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতি কতটা হল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক

চট্টগ্রামের আন্দরকিল্লার সমবায় মার্কেটে আগুন

আপডেট সময় ০৭:০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩