ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পৌনে তিন লাখ বাসাবাড়ি বানাবে তুরস্ক সরকার

তুরস্ক সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ২ লাখ ফ্ল্যাট ও ৭০ হাজার গ্রামীণ বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছে। এ খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে কমপক্ষে দেড় হাজার কোটি ডলার।শতাব্দীর অন্যতম ধ্বংসাত্মক ভূমিকম্পে বাস্তুহারা লোকজনের জন্য ২ দুই লাখ ৭০ হাজার ফ্ল্যাট ও বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন তুরস্ক সরকারপ্রাথমিকভাবে তুরস্ক সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ২ লাখ ফ্ল্যাট ও ৭০ হাজার গ্রামীণ বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছে। এ খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে কমপক্ষে দেড় হাজার কোটি ডলার।যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যাংক জেপি মর্গানের হিসাব অনুযায়ী, বাড়ি ও অবকাঠামো নির্মাণে তুরস্ক সরকারকে আড়াই হাজার কোটি ডলার খরচ করতে হবে।প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে তুরস্কে ১ লাখ ৬০ হাজারের বেশি ভবন ধসে গেছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনে ৫ লাখ ২০ হাজার ফ্ল্যাট ছিল।জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির পক্ষ থেকে বলা হয়, ‍তুরস্কে ১৫ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে, যাদের জন্য ৫ লাখ নতুন বাড়ি দরকার।এদিকে গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে তুরস্ক ও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে বলে জানানো হয়েছে।ভূমিকম্পপ্রবণ তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২১৮ হয়েছে বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত সীমান্তবর্তী দেশ সিরিয়ায় এ সংখ্যা ৫ হাজার আট শর বেশি।এদিকেকাহরামানমারাস প্রদেশে আঘাত হানা ওই ভূমিকম্পের পর ৯ হাজার ১৩৬টি ছোট ছোট কম্পন অনুভূত হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পৌনে তিন লাখ বাসাবাড়ি বানাবে তুরস্ক সরকার

আপডেট সময় ১১:৪০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩