ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় প্রাদেশিক গর্ভনর নিহত

আফগানিস্তানে একটি আত্মঘাতী হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখের গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী মাজার–ই–শরীফে গভর্নর দাউদ মুজাম্মিলের কার্যালয়ে আত্মঘাতী এই হামলার ঘটনা ঘটে।২০২১ সালের আগস্টে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসীন হয় তালেবান। এরপর থেকে দেশটিতে সহিংসতা কমতে থাকে। তবে তালেবান বা তালেবান সমর্থক ব্যক্তিদের লক্ষ্য করে আইএসের হামলার এরপর থেকে বাড়তে শুরু করে। ক্ষমতায় প্রত্যাবর্তনের পর হামলায় নিহতদের মধ্যে দাউদ ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ নেতা।আত্মঘাতী এক হামলায় নিজ কার্যালয়ে গভর্নর দাউদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র ও আফগানিস্তানে ক্ষমতাসীন এই গোষ্ঠীর শীর্ষ নেতা জাবিহুল্লাহ মুজাহিদ। টুইটারে তিনি বলেন, ‘ইসলামের শত্রুদের দ্বারা এক আত্মঘাতী বিস্ফোরণে বালখের গভর্নর দাউদ মুজাম্মিল ‘‘শহীদ’’ হয়েছেন।’তালেবান ক্ষমতায় আসার পর দাউদ মুজাম্মিলকে প্রথমে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত করেন তালেবানের শীর্ষ নেতৃত্ব। পরে গত বছর অক্টোবরে তাঁকে বালখের গর্ভনর হিসেবে নিয়োগ দেওয়া হয়। নানগারহারের গভর্নর থাকার সময় তিনি তালেবানের আইএসবিরোধী লড়াইয়ের নেতৃত্বে ছিলেন।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় প্রাদেশিক গর্ভনর নিহত

আপডেট সময় ০৬:৫৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩