ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ইন্দোরে মন্দির ট্র্যাজেডি: প্রাণহানি বেড়ে ৩৫, উদ্ধার ১৪

রাম নবমীতে কুয়ার কংক্রিটের ঢাকনার ওপর ধর্মীয় আচার পালন করা হয়। ওই ঢাকনাটি ৩০ থেকে ৪০ জনের ভার বহনে সক্ষম ছিল না। সেটি ভেঙে পুণ্যার্থীরা কুয়ার ৪০ ফুট গর্তে পড়ে যান।ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে বৃহস্পতিবার বেলেশ্বর মহাদেব মন্দিরে কুয়ার ঢাকনা ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে।মন্দিরে রাম নবমীর অনুষ্ঠানে বিপুল মানুষের চাপে কুয়ার ঢাকনাটি ধসে যায়, যাতে অনেকে হতাহত হন।
ইন্দোর জেলা প্রশাসক ইলায়ারাজা টির বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়, আহত ব্যক্তিদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিয়ে নিরাপদে বাড়িতে ফিরেছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।তিনি বলেন, উদ্ধার অভিযান বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার অব্যাহত রয়েছে।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইন্দোরের অন্যতম প্রাচীন কলোনি স্নেহনগরে অবস্থিত মন্দিরটি পরিচালনা করে বেসরকারি একটি ট্রাস্ট।কিছু সূত্র সংবাদমাধ্যমটিকে জানায়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আমলে নিলে ইন্দোর পৌরসভা হয়তো ট্র্যাজেডিটি রোধ করতে পারত।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত বছরের এপ্রিলে মহাদেব মন্দির ট্রাস্টের কাছে একটি নোটিশ পাঠিয়েছিল পৌরসভা। সে নোটিশে স্থানীয়দের অভিযোগের বরাত দিয়ে জানানো হয়েছিল, দখলকৃত একটি পার্কে কুয়ার ওপর মন্দিরটি নির্মাণ করা হয়েছে।পৌরসভা কর্তৃপক্ষ ভেঙে ফেলার জন্য কুয়ার ছাদটি চিহ্নিত করেছিল, তবে মন্দির ট্রাস্ট এর বিরোধিতা করে বলে, এ ধরনের উদ্যোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে। ফলে কুয়া ভাঙা থেকে পিছু হটে পৌরসভা।রাম নবমীতে কুয়ার কংক্রিটের ঢাকনার ওপর ধর্মীয় আচার পালন করা হয়। ওই ঢাকনাটি ৩০ থেকে ৪০ জনের ভার বহনে সক্ষম ছিল না। সেটি ভেঙে পুণ্যার্থীরা কুয়ার ৪০ ফুট গর্তে পড়ে যান।পুণ্যার্থীদের উদ্ধারে কাজ শুরু করে ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও স্টেট ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত প্রত্যেকের পরিবারের জন্য ৫ লাখ রুপি এবং আহত প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেন।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ইন্দোরে মন্দির ট্র্যাজেডি: প্রাণহানি বেড়ে ৩৫, উদ্ধার ১৪

আপডেট সময় ০২:৪৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩