ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

নতুন ছবি নিয়ে কানসৈকতে যাবেন ডিক্যাপ্রিও

কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের অফিসিয়াল সিলেকশনে থাকছে মার্টিন স্করসেসি পরিচালিত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। তার সঙ্গে ছবিটির প্রচারণার জন্য কানসৈকতে যাবেন হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও এবং বর্ষীয়ান অভিনেতা রবার্ট ডি নিরো।আগামী ২০ মে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অ্যাপল অরিজিনাল ফিল্মস প্রযোজিত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর উদ্বোধনী প্রদর্শনী হবে। ডিক্যাপ্রিও, ডি নিরো এবং স্করসেসি ছাড়াও লালগালিচায় ছবিটির অন্য অভিনয়শিল্পীরাও থাকবেন। তারা হলেন অভিনেতা জেসি প্লেমন্স, অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, কারা জেড মায়ার্স, জেনাই কলিন্স, জিলিয়ান ডিওন, টেন্টু কার্ডিনাল।আমেরিকান কথাসাহিত্যিক ডেভিড গ্রানের জনপ্রিয় গ্রন্থ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন মার্টিন স্করসেসি ও এরিক রোথ। ১৯২০ শতকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের পটভূমিতে নির্মিত ছবিটিতে তুলে ধরা হয়েছে ধনকুবের ওসেজ জাতির সদস্যদের নৃশংসভাবে খুনের ঘটনা। সেই ঘটনা ‘সন্ত্রাসের রাজত্ব’ হিসেবে পরিচিত ছিল। ছবিটির বাজেট ২ হাজার ১৪০ কোটি ৩৫ লাখ টাকা।৩৭ বছর পর আবারও কানের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেলো মার্টিন স্করসেসি চলচ্চিত্র। ১৯৮৬ সালে ‘আফটার আওয়ার্স’ ছবির সুবাদে কানে সেরা পরিচালকের পুরস্কার জেতেন তিনি। তার পরিচালিত ‘ট্যাক্সি ড্রাইভার’ ১৯৭৬ সালে স্বর্ণপাম জয় করে। ১৯৯৮ সালে কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান ছিলেন তিনি। ২০০২ সালে উৎসবটির সিনেফঁদাসো ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। ১৯৯০ সাল থেকে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস রক্ষা ও সংরক্ষণের জন্য নিবেদিত সংস্থা দ্য ফিল্ম ফাউন্ডেশন পরিচালনা করছেন তিনি। এর অংশ হিসেবে কান ক্ল্যাসিকসে অনেক ছবি পরিবেশন করেছেন তিনি।ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তির আগে প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় বড় পর্দায় আসবে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। যুক্তরাষ্ট্রে আগামী ৬ অক্টোবর সীমিতসংখ্যক কিছু প্রেক্ষাগৃহে এবং ২০ অক্টোবর উত্তর আমেরিকা জুড়ে মুক্তি পাবে ছবিটি। ফ্রান্সের প্রেক্ষাগৃহে ছবিটি দেখা যাবে ১৮ অক্টোবর থেকে।এদিকে চলতি এপ্রিলের মাঝামাঝি অফিসিয়াল সিলেকশনের পুরো তালিকা ঘোষণা করবেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। আগামী ১৬ মে বৈশ্বিক এই আসরে পর্দা উঠবে। উৎসব চলবে ২৭ মে পর্যন্ত।আগামী ২০ মে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অ্যাপল অরিজিনাল ফিল্মস প্রযোজিত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর উদ্বোধনী প্রদর্শনী হবে। ডিক্যাপ্রিও, ডি নিরো এবং স্করসেসি ছাড়াও লালগালিচায় ছবিটির অন্য অভিনয়শিল্পীরাও থাকবেন। তারা হলেন অভিনেতা জেসি প্লেমন্স, অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, কারা জেড মায়ার্স, জেনাই কলিন্স, জিলিয়ান ডিওন, টেন্টু কার্ডিনাল।
আমেরিকান কথাসাহিত্যিক ডেভিড গ্রানের জনপ্রিয় গ্রন্থ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন মার্টিন স্করসেসি ও এরিক রোথ। ১৯২০ শতকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের পটভূমিতে নির্মিত ছবিটিতে তুলে ধরা হয়েছে ধনকুবের ওসেজ জাতির সদস্যদের নৃশংসভাবে খুনের ঘটনা। সেই ঘটনা ‘সন্ত্রাসের রাজত্ব’ হিসেবে পরিচিত ছিল। ছবিটির বাজেট ২ হাজার ১৪০ কোটি ৩৫ লাখ টাকা।
৩৭ বছর পর আবারও কানের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেলো মার্টিন স্করসেসি চলচ্চিত্র। ১৯৮৬ সালে ‘আফটার আওয়ার্স’ ছবির সুবাদে কানে সেরা পরিচালকের পুরস্কার জেতেন তিনি। তার পরিচালিত ‘ট্যাক্সি ড্রাইভার’ ১৯৭৬ সালে স্বর্ণপাম জয় করে। ১৯৯৮ সালে কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান ছিলেন তিনি। ২০০২ সালে উৎসবটির সিনেফঁদাসো ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। ১৯৯০ সাল থেকে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস রক্ষা ও সংরক্ষণের জন্য নিবেদিত সংস্থা দ্য ফিল্ম ফাউন্ডেশন পরিচালনা করছেন তিনি। এর অংশ হিসেবে কান ক্ল্যাসিকসে অনেক ছবি পরিবেশন করেছেন তিনি।
ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তির আগে প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় বড় পর্দায় আসবে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। যুক্তরাষ্ট্রে আগামী ৬ অক্টোবর সীমিতসংখ্যক কিছু প্রেক্ষাগৃহে এবং ২০ অক্টোবর উত্তর আমেরিকা জুড়ে মুক্তি পাবে ছবিটি। ফ্রান্সের প্রেক্ষাগৃহে ছবিটি দেখা যাবে ১৮ অক্টোবর থেকে।
এদিকে চলতি এপ্রিলের মাঝামাঝি অফিসিয়াল সিলেকশনের পুরো তালিকা ঘোষণা করবেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। আগামী ১৬ মে বৈশ্বিক এই আসরে পর্দা উঠবে। উৎসব চলবে ২৭ মে পর্যন্ত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

নতুন ছবি নিয়ে কানসৈকতে যাবেন ডিক্যাপ্রিও

আপডেট সময় ১২:২১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩