ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ফিনল্যান্ডে সানা মারিনকে হারিয়ে ডানপন্থিদের জয়

ফিনল্যান্ডে ত্রিমুখী নির্বাচনি দৌড়ে জয় পেয়েছেন রক্ষণশীল নেতা পেটেরি অর্পো। প্রধানমন্ত্রী সানা মারিনের কেন্দ্র বামকে পরাজিত করেছেন তিনি।জয়ের পর ন্যাশনাল কোয়ালিশন পার্টির নেতা অর্পো বলেন, ‘একটি নাটকীয় রাতের পর আমরা বিশাল ম্যান্ডেট পেয়েছি।’ন্যাশনাল কোয়ালিশন পেয়েছে ২০.৮ শতাংশ ভোট। সানার দল সোশাল ডেমোক্র্যাট পেয়েছে ১৯.৯ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকা ফিনস পার্টি পেয়েছে ২০.১ শতাংশ ভোট।এবারের ভোটে অনেকটা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন প্রধানমন্ত্রী সারা মারিনের সোশাল ডেমোক্র্যাটিক পার্টি। মারিন নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) ২০১৯ সালে ক্ষমতায় আসে৷ মাত্র ৩৪ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি৷ সারা মারিনের নেতৃত্বেই ফিনল্যান্ড ন্যাটোতে ঢোকার পথ সুগম হয়েছে। করোনা মহামারি দারুণভাবে মোকাবিলা করে বিশ্ব দরবারে ব্যাপক প্রশংসিত হয়েছেন সানা। ধারণা করা হচ্ছিল এবারও ক্ষমতায় আসতে যাচ্ছেন সানা। তবে শেষ পর্যন্ত বাজিমাত করলেন রক্ষণশীল অর্পো।অর্পো জয় দাবি করার কিছুক্ষণ পর ফল মেনে নেন সানা। সমর্থকদের তিনি বলেন, ‘নির্বাচনে বিজয়ীকে অভিনন্দন। ন্যাশনাল কোয়ালিশন পার্টিকে অভিনন্দন। ফিনস পার্টিকে অভিনন্দন। গণতন্ত্র বহাল আছে।’এবারের নির্বাচনে ফিনল্যান্ডের তিনটি বড় রাজনৈতিক দল ২০ শতাংশের কাছাকাছি ভোট পেলেও কেউই এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেনি। পার্লামেন্টের ২০০টি আসনের বিপরীতে রবিবার ফিনল্যান্ডের ২২টি রাজনৈতিক দলের ২ হাজার ৪০০ জনের বেশি প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ফিনল্যান্ডে সানা মারিনকে হারিয়ে ডানপন্থিদের জয়

আপডেট সময় ০১:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩