ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

‘আমাগো এখান দিয়ে ট্রেন যাইবো, দেখতে এসেছি’

‘আজ আমাগো এইহান দিয়ে ট্রেন যাইবো আজ, তাই দেখতে এসেছি। ট্রেন চালু হইলে আমরা সহজেই বিভিন্ন স্থানে যাইতে পারবো। আর খরচও অনেক কম হইবে। আজ মন্ত্রী আসবে। ট্রেন পদ্মা সেতু পার হয়ে মাওয়া যাবে। এই কারণে দেখতে আসলাম।’ কথাগুলো বলছিলেন পদ্মা স্টেশনে দাঁড়িয়ে থাকা মাদারীপুরের শিবচর উপজেলার বাখরেরকান্দি এলাকার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান শেখ (৭৪)।এক সময় মতিউর রহমানের বাড়ি ছিলো চরজানাজাত। পদ্মা নদীতে বাড়ি বিলীন হয়ে গেলে তিনি চলে আসেন শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি পদ্মা সেতু পুনর্বাসন এলাকায়। তিনি বলেন, ‘পদ্মা সেতুতে আজ ট্রেন চলবে। ভাঙ্গা থেকে ট্রেন পদ্মা পার হইয়া ওই পারে যাইবে। দেখতে দেখতে এই এলাকার কত পরিবর্তন হইলো। কম টাকায় ঢাকা, ফরিদপুর যাবো। আমাদের আনন্দ লাগতেছে।’শিবচরের পদ্মা স্টেশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন ছেড়ে আসবে। শিবচরের শিবচর ও পদ্মা স্টেশন হয়ে পদ্মা সেতু পার হয়ে মাওয়া যাবে ট্রেনটি। ট্রেনটি আবার মাওয়া থেকে ফিরে আসবে ভাঙ্গা স্টেশনে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন ভাগে ভাগ করে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ করা হচ্ছে। দিন-রাত দুই শিফটে চলছে কার্যক্রম। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথ রয়েছে ৩২ কিলোমিটার। এর মধ্যে ভায়াডাক উড়াল রেললাইন চার কিলোমিটার আর মাটির ওপর দিয়ে ২৮ কিলোমিটার। ভায়াডাকের চার কিলোমিটার রেললাইন প্রস্তুত করা হয়েছে পাথরবিহীন। আর ২৮ কিলোমিটার নির্মাণ করা হয়েছে পাথর দিয়ে।জাজিরা প্রান্ত থেকে ভাঙ্গা পর্যন্ত তিনটি স্টেশন রয়েছে। শিবচরে দুই টি স্টেশন এবং ভাঙ্গায় জংশন রয়েছে। স্টেশনগুলোর ওপর দিয়ে ৩২ কিলোমিটার লাইন নির্মাণকাজ শেষ হয়েছে। এ ছাড়া ভাঙ্গা জংশনটি আধুনিকায়ন করার কাজ চলছে। এ প্রকল্পের মাধ্যমে ঢাকা-পদ্মা সেতু হয়ে নতুন চার জেলা (মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল) অতিক্রম করে যশোরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হবে।শিবচরের পদ্মা স্টেশনে ব্যবস্থাপনায় কর্মরত রিয়াজ নামে একজন বলেন, ‘আগামী সেপ্টেম্বর থেকে পদ্মা স্টেশন থেকে ট্রেনের টিকিট বিক্রি হবে। পদ্মা সেতু পার হয়ে ট্রেন যে পর্যন্ত যাবে এখান থেকে সে পর্যন্ত  যাওয়া যাবে। বা ফরিদপুর হয়ে রাজশাহী পর্যন্ত ট্রেনে যাওয়া যাবে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

‘আমাগো এখান দিয়ে ট্রেন যাইবো, দেখতে এসেছি’

আপডেট সময় ১১:৫৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩