ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘাতে নিহত ৪ শতাধিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মারগারেট হ্যারিস জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ৪১৩ জন এ পর্যন্ত নিহত হয়েছেন। আহত তিন হাজার ৫৫১ জন।  এদিকে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বলছে, নিহতদের মধ্যে ৯ শিশু রয়েছে। আহতদের মধ্যে রয়েছে ৫০ এর বেশি শিশু।

সুদানে গেল শনিবার থেকে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স সংঘাতে লিপ্ত। দুই দফায় ২৪ ঘণ্টা করে যুদ্ধবিরতির ঘোষণা হলেও তা কার্যকর হতে দেখা যায়নি।

আধা সামরিক বাহিনী আরএস সবশেষে শুক্রবার সকালে টুইটারে এক বিবৃতিতে অস্ত্রবিরতির ঘোষণা দেয়। এই বিবৃতিতে ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির কথা বলা হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টা থেকে তা শুরু হওয়ার কথা।  মুসলমানদের ঈদুল ফিতর ঘিরে এই অস্ত্রবিরতির ঘোষণা এলো।

সেনাপ্রধান ফাত্তাহ আল-বুরহান শুক্রবার সকালে এক ভিডিও বিবৃতিতে সংঘাতে হতাহতদের প্রতি দুঃখ প্রকাশ করেন। তিনি শান্তিপূর্ণভাবে ঈদ পালনের প্রার্থনা জানান। তবে তিনি অস্ত্রবিরতি নিয়ে কিছু বলেননি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘাতে নিহত ৪ শতাধিক

আপডেট সময় ০৫:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩