ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীটিতে পুতিনের মুখপাত্রের ছেলে

ইউক্রেনের বিরুদ্ধে সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের সঙ্গে প্রায় ৬ মাস কাজ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ছেলে নিকোলাই পেসকভ। তিনি বলেন, সেখানে যোগ দেওয়া আমার দায়িত্ব ছিল। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত দিমিত্রি পেসকভ। ক্রেমলিনের মুখপাত্রের ছেলে একটি আন্তর্জাতিক সশস্ত্র ভাড়াটে গোষ্ঠীটিতে যোগদানের বিষয়টিকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।৩৩ বছর বয়সী নিকোলাই পেসকভ, নিকোলাই চোলেস নামেও পরিচিত। রুশ হলেও ইংরেজিতে বেশ পারদর্শী। কয়েক বছর লন্ডনেও কাটিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারকারী আরটি-এর সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর নিকোলাই ও তার বাবা মার্কিন নিষেধাজ্ঞার আওতায়। ক্রেমলিনপন্থি দৈনিক কমসোমলস্কায়া প্রাভদার সঙ্গে সাক্ষাৎকারে নিকোলাই বলেন, ওয়াগনারে যোগ দেওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল আমার। তবে কীভাবে যোগ দিতে হয়, তা জানা ছিল না। এ জন্য আমাকে বাবার কাছে যেতে হয়েছিল এবং তিনিই আমাকে সাহায্য করেছিলেন।তিনি দাবি করেছিলেন, নতুন সেনা নিয়োগের সময় সেখানে যুক্ত হয়ে গেছিলেন।ওয়াগনারের সঙ্গে কাজ করার বিষয়ে নিকোলাই পেসকভের দাবির সত্যতা যাচাই করতে পারেনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।ইউক্রেনে লড়াইয়ের জন্য গত সেপ্টেম্বরে কয়েক হাজার সেনা নতুন করে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কিন্তু সেনাবাহিনী যোগ দেওয়া এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যায় অনেক যুবক। ইউক্রেন যুদ্ধে কোথায় কাজ করেছেন তা স্পষ্ট করেননি নিকোলাইভ পেসকভ।ওয়াশিংটন ২০১৭ সালে এবং গত ডিসেম্বরে ওয়াগনার গ্রুপের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। সংগঠনটির অস্ত্রের ওপর আধিপত্য কমিয়ে আনতে এমন পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের মতো সিরিয়া, লিবিয়া, সুদানসহ অন্যান্য কিছু দেশেও সক্রিয় থাকায় ২০২১ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নও সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীটিতে পুতিনের মুখপাত্রের ছেলে

আপডেট সময় ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩