ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত দুই পক্ষ: ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেনা ও বেসামরিক বাহিনী। ২৪ এপ্রিল মধ্যরাত থেকে তা কার্যকর হয়েছে।

চলতি মাস থেকে দেশটির সেনা ও বেসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে লড়াই শুরু হয়েছে। এর আগেও যুদ্ধবিরতিতে সম্মত হলেও কোনও পক্ষই তা মানেনি।এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন আরও বলেন, সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ৪৮ ঘণ্টার নিবিড় আলোচনা শেষে একটি চুক্তি পৌঁছায় তারা। উভয়পক্ষ যুদ্ধবিরতি মেনে চলারও ঘোষণা দিয়েছে।গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া সংঘাতে অন্তত ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হন সাড়ে তিন হাজারের বেশি। এ পরিস্থিতিতে সতর্ক করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস বলেন, সুদানে সংঘাত বন্ধ না হলেও আরও বিপর্যয় সৃষ্টি হবে। তাতে পুরো অঞ্চল ও বাইরেও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। চলতি মাসে ভয়াবহ লড়াইয়ের কারণে রাজধানী খার্তুম থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ। খার্তুমসহ আরও কয়েকটি অঞ্চলে খাবার, পানি ও জরুরি ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মজুত ফুরিয়ে আসছে। এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।পানি সরবরাহের লাইন, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বোমা হামলার ঘটনা ঘটছে। অনেকে বাধ্য হয়ে নীল নদ থেকে বাধ্য হয়ে পানি সবরাহ করছেন।লড়াইটা বেশি হচ্ছে রাজধানী খার্তুমে। যুদ্ধবিরতিতে বেসামরিক নাগরিকদের রাজধানী ছেড়ে যেতে সহজ হবে বলে আশা করা যাচ্ছে। রাজধানী থেকে বিদেশি কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নেওয়ারও সুযোগ পাবে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, পাকিস্তান, ভারতসহ কয়েকটি দেশ নিজেদের নাগরিক ও কূটনীতিকদের সরিয়ে নিয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত দুই পক্ষ: ব্লিঙ্কেন

আপডেট সময় ১২:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩