ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সৌদি আরবকে নিয়ে মেসির পোস্টে বাড়লো রহস্য

দিন যতই ঘনিয়ে আসছে, লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের ডালপালা বড় হচ্ছে। অন্তত পিএসজির সঙ্গে আর তিনি থাকছেন না, তা একপ্রকার নিশ্চিত। ৩০ জুন আসতে আর দুই মাস। এখনও ফরাসি চ্যাম্পিয়নরা তার চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে নীরব। এই সুযোগে মেসির ভবিষ্যৎ ঠিকানা নিয়ে গুঞ্জনের শেষ নেই। সাবেক ক্লাব বার্সেলোনা তাকে নিতে উঠেপড়ে লেগেছে। কিন্তু গোলমাল হচ্ছে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ে। এছাড়া মেজর সকার লিগ ক্লাব ইন্টার মিয়ামির নামও শোনা যাচ্ছে। আল নাসরের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দ্বৈরথ ফেরাতে তৎপর সৌদি আরবের ক্লাব আল হিলাল।ঠিক এমন সময়ে সৌদি আরবকে নিয়ে মেসির পোস্ট রহস্য বাড়ালো। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে শনিবার রাতে পোস্ট দেওয়া হয়েছে তার ভেরিফায়েড ফেসবুক পেজে। একটি খেঁজুর বাগানের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘কে ভেবেছিল সৌদিতে এত সবুজ? আমি যখনই পারি এর অপ্রত্যাশিত বিস্ময় অন্বেষণ করতে ভালোবাসি।’মেসির এই পোস্টের পর ভক্তদের মধ্যে শোরগোল পড়েছে। তাহলে কি আর্জেন্টিনা অধিনায়কও সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন? আবারও কি দেখা যাবে দুই বিশ্বসেরা ফুটবলারের প্রতিদ্বন্দ্বিতা। রেকর্ড বেতন দিয়ে তাকে নিতে বসে আছে আল হিলাল!অবশ্য মেসির সৌদি যাওয়ার গুঞ্জন হিসেবে এই পোস্টকে শক্তভাবে দাঁড় করানো যায় না। তিনি সৌদি আরবের পর্যটনের দূত। সেই দায়িত্ব থেকেও এই পোস্ট দিয়ে থাকতে পারেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সৌদি আরবকে নিয়ে মেসির পোস্টে বাড়লো রহস্য

আপডেট সময় ০৫:৫০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩