ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ইউক্রেনীয় শস্যে পশ্চিমের নিষেধাজ্ঞাকে ‘ধ্বংসাত্মক’ বললেন জেলেনস্কি

বেশ কয়েকটি পশ্চিমা দেশের ইউক্রেনীয় শস্যে নিষেধাজ্ঞাকে ‘ধ্বংসাত্মক’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে আলোচনা করেছেন তিনি। শুক্রবার (২৮ এপ্রিল) আলোচনার বিষয়টি জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।আলোচনায় পশ্চিমা মিত্রদের এমন পদক্ষেপকে ‘ধ্বংসাত্মক’ হিসেবে আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, ‘এমন পদক্ষেপ ক্রেমলিনকে উজ্জীবিত করবে।’পূর্ব ইউরোপের একাধিক দেশের কৃষকরা জানিয়েছেন, ইউক্রেন থেকে শস্য আমদানির কারণে তাদের উৎপাদিত ফসলের দাম ও বিক্রি কমেছে। দেশজ উৎপাদনকে গুরুত্ব দিতে পোল্যান্ড, হাঙ্গেরিসহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনীয় শস্য ও কৃষি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ ছাড়া শুল্কহীন অবাধ ব্যবসার চুক্তি থাকলেও এখন বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইউক্রেনের কৃষি পণ্যে শুল্ক আরোপ করেছে।বিষয়টি নিয়ে জেলেনস্কি বলেন, ‘এমন পদক্ষেপে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান চুক্তির লঙ্ঘন হয়েছে।’এমন পরিস্থিতির স্বাভাবিক ও গঠনমূলক সমাধানের আহ্বান জানান জেলেনস্কি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ইউক্রেনীয় শস্যে পশ্চিমের নিষেধাজ্ঞাকে ‘ধ্বংসাত্মক’ বললেন জেলেনস্কি

আপডেট সময় ০৫:৫৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩