ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত Logo শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

৫৫০ সন্তানের জনক মাইজারকে এবার থামতে বললেন আদালত

একটি দুটি নয়, সাড়ে ৫০০ সন্তানের জনক নেদারল্যান্ডসের জোনাথান জ্যাকব মাইজার। স্পার্ম ডোনেট করে রীতিমতো সামাজিক যোগাযোগ থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সম্প্রতি আলোচনায় তিনি। তবে এবার শুক্রাণু ডোনেশনে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেদার‍্যালেন্ডসের একটি আদালত। শুক্রবার (২৮ এপ্রিল) দেশটির আদালত এ আদেশ জারি করে।

আদালতের রায়ে বলা হয়েছে, আবারও শুক্রাণু ডোনেটের চেষ্টা করলে তাকে এক লাখ ইউরো জরিমানার মুখে পড়তে হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা!পেশায় গায়ক জোনাথান জ্যাকব মাইজারের বয়স ৪১। প্রায় ১৩টি ক্লিনিকে স্পার্ম ডোনেট করেছেন তিনি, যার মধ্যে ১১টি নেদারল্যান্ডসে। আমস্টার্ডার্মের ‘ডোনার কাইন্ড’ ফাউন্ডেশন ও মাইজারের স্পার্মের মাধ্যমে গর্ভবতী হওয়া এক ডাচ নারী তার বিরুদ্ধে মামলা করার পর বিষয়টি আলোচনায় আসে।স্পার্ম ডোনেশন নিয়ে মিথ্যা বলে সন্তান প্রত্যাশী যুগলদের কাছে নিজের স্পার্ম ডোনেট করে যাচ্ছিলেন তিনি।২০০৭ সালে স্পার্ম ডোনেশন শুরু করেন মাইজার। প্রায় ৫৫০ থেকে ৬০০ সন্তানের জন্ম হয় তার স্পার্মে। ২০১৭ সালে ডাচ ক্লিনিকগুলো তার ওপর নিষেধাজ্ঞা জারির পরও দমাতে পারেনি তাকে। তারপরও অনলাইনের মাধ্যমে বিদেশে স্পার্ম ব্যবসা শুরু করেন তিনি।১২ জনের বেশি নারীকে স্পার্ম দেওয়া কিংবা ২৫ এর বেশি সন্তানের পিতা হওয়ার নিয়ম নেই দেশটিতে । এ ছাড়া স্পার্ম ডোনেটের মাধ্যমে বিভিন্ন দেশে এত সংখ্যক সন্তান হলে, তাদের নিজেদের মধ্যে বিয়ে বা সম্পর্কে জড়ানোর নিয়ম নেই দেশটিতে ।

বর্তমানে কেনিয়ায় থাকেন মাইজার।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক

৫৫০ সন্তানের জনক মাইজারকে এবার থামতে বললেন আদালত

আপডেট সময় ০৬:০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩