ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

মা হারালেন মিঠুন চক্রবর্তী

বছর তিনেক আগে বাবাকে হারান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার মাকে হারালেন। শুক্রবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার মা শান্তিরানি চক্রবর্তী।

এই খবর ছড়িয়ে পড়তেই নানা রকম বিভ্রান্তির তৈরি হয়। তবে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে বিষয়টি নিশ্চিত করে মিঠুনের কনিষ্ঠ পুত্র নমশি চক্রবর্তী বলেন, ‘হ্যাঁ, খবরটা সত্যি। ঠাকুমা আর আমাদের মধ্যে নেই।’

অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, ‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’

এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ। বহু বছর পর ফের এই শোয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনে ফিরছেন তিনি। দিন কয়েক আগে ‘ডিবিডি’র সেটে বাবার মৃত্যুর স্মৃতিচারণা করতে শোনা যায়। এর দিন কয়েকের মধ্যেই মাকে হারালেন অভিনেতা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

মা হারালেন মিঠুন চক্রবর্তী

আপডেট সময় ০৪:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩