ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

৪০০ বছরের পুরোনো জাহাজ গুপ্তধন সহ উদ্ধার

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বরাতে জানা গেছে, জার্মানির লুবেক শহরের কাছে ট্রেভ নদী থেকে ৪০০ বছরের পুরোনো একটি জাহাজ উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষ থেকে ১৬শ শতাব্দীর মানব সভ্যতার কিছু নিদর্শন পাওয়া গেছে বলে জানিয়েছেন  প্রত্নতত্ত্ববিদেরা।
পাওয়া গেছে গুপ্তধনও। এসব নিদর্শন থেকে সে সময়কার মানুষের জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে জানান তারা।
জাহাজ উদ্ধার প্রকল্পের প্রধান ফেলিক্স রয়েশ গত সোমবার বলেন, ‘আমরা প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেয়েছি। এসব জিনিসপত্র থেকে অনেক নতুন তথ্য জানতে পারব।
ফেলিক্স জানান, উদ্ধার অভিযানে পাওয়া গুপ্তধনগুলোর মধ্যে রয়েছে চীনামাটির বাসন, কারচুপির অংশ, ১৮০টি কাঠের টুকরো। এসব পরিষ্কার করে নথিভুক্ত করে সংরক্ষণ করা হয়েছে। জিনিসগুলো থ্রিডি স্ক্যান করার জন্য লুবেক শহরের একটি সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হবে।
কাঠের টুকরোগুলোতে থাকা কালো দাগ থেকে বিশেষজ্ঞদের ধারণা, জাহাজটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছিল। আগুন লেগে জাহাজটি ডুবে যায়।
জাহাজটির সন্ধান পাওয়া যায় ২০২১ সালের নভেম্বরে। জার্মানির উত্তর-পূর্বাঞ্চলের বন্দর নগরী লুবেকের কাছে ট্রেভ নদীর নদীর পানি পরিমাপের সময় পানি থেকে ১১ মিটার গভীরে ২৫ মিটার লম্বা এবং ৬ মিটার চওড়া জাহাজটির সন্ধান পাওয়া যায়। এতোদিন ধরে এটি উদ্ধারেই কাজ চলছিল।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

৪০০ বছরের পুরোনো জাহাজ গুপ্তধন সহ উদ্ধার

আপডেট সময় ০২:৩১:০০ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩