ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত

ডেস্ক রিপোর্ট:

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ওই লেফটেন্যান্ট জেনারেল হলেন ওলেগ সোকভ। ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলের বার্দিয়ানস্কে একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি মারা গেছেন। ওই হোটেল রুশ সামরিক কমান্ডারদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। খবর বিবিসির।

রাশিয়ার বেশ কিছু অসমর্থিত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এখন অবধি কিছু জানায়নি। এদিকে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাশিয়ার যুদ্ধ সম্প্রচার করা চ্যানেলগুলো ব্যাপকভাবে এই খবর প্রচার করছে। একটি টিভি চ্যানেলের উপস্থাপক ওলগা স্কাবেয়েভা বলেন, প্রায় সব মিডিয়াতেই খবরটি প্রচার করা হয়েছে।

রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার ডেপুটি কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সোকভ। দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম রোশিয়া-১ চ্যানেলে টকশো উপস্থাপনা করেন স্কাবেয়েভা। তিনি বলেন, যুক্তরাজ্যের সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ওলেগ সোকভ।

গত মঙ্গলবার টিভি উপস্থাপক ওলগা স্কাবেয়েভার জনপ্রিয় ৬০ মিনিট শোতে উপস্থিত ছিলেন রুশ এমপি ও অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই গুরুলিভ। তিনি বলেন, সংঘাতের শুরুতেই মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও জেনারেল ওলেগ সোকভ সম্প্রতি ইউক্রেনে ফিরে গিয়েছিলেন।

তিনি গত বছরের সেপ্টেম্বরে অধিকৃত পূর্ব ইউক্রেনের সোয়াতোভ এলাকায় রাশিয়ার ১৪৪তম মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্ব দেওয়ার সময় আঘাত পেয়েছিলেন। অবসরপ্রাপ্ত এই জেনারেল বলেন, দুর্ভাগ্যবশত বীরত্বের সঙ্গেই প্রাণ হারান জেনারেল ওলেগ সোকভ। এই মানুষটি অনেক সম্মানের দাবিদার।

টেলিগ্রামে রাশিয়ার যুদ্ধবিষয়ক অনেক অ্যাকাউন্ট থেকেই তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ওয়ারগোঞ্জো অ্যান্ড মিলিটারি ইনফরমেন্চ নামের একটি ব্লগ সাইটেও তাঁর মৃত্যুর কথা জানানো হয়। ওই চ্যানেলের ফলোয়ার ৫ লাখের বেশি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত

আপডেট সময় ০৬:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩