ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বোনের খণ্ডিত মাথা নিয়ে থানায় হাজির ভাই

ভারতের উত্তরপ্রদেশে ফতেহপুরের মিথুয়ারায় প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের ছোট বোনকে শিরচ্ছেদ করে হত্যা করেছেন এক যুবক। তারপর সেই খণ্ডিত মাথা নিয়ে নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন তিনি।

শুক্রবার (২১ জুলাই) ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন রোমহর্ষক ঘটনা। বোনকে হত্যা করায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলেছেন, উত্তরপ্রদেশের ফতেহপুরের মিথুয়ারা গ্রামের ১৮ বছর বয়সী তরুণী আসিফার সাথে চাঁদ বাবু নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তিনি কয়েকদিন আগে চাঁদ বাবুর সাথে পালিয়ে যান। কিন্তু আসিফার পরিবারের অভিযোগের ভিত্তিতে চাঁদকে পুলিশ আটকও করে।

প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আসিফার ২২ বছর বয়সী ভাই রিয়াজ ভীষণ ক্ষুব্ধ হন। এ নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। এর এক পর্যায়ে আসিফ তার ছোট বোনকে ধারালো ছুরি দিয়ে শিরশ্ছেদ করে হত্যা করেন।

স্থানীয় পুলিশের এসপি আশুতোষ মিসরা বলেছেন, যখন পুলিশ রিয়াজকে আটক করে তখন সে তার বোনের খণ্ডিত মাথা হাতে নিয়ে থানার দিকে আসছিলেন।

রিয়াজকে আটকের পর পুলিশ তাকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে আসিফার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। অভিযুক্ত রিয়াজকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রেমের সম্পর্ক নিয়ে বোনের সাথে রিয়াজের প্রায়ই ঝগড়া হতো বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বোনের খণ্ডিত মাথা নিয়ে থানায় হাজির ভাই

আপডেট সময় ০১:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩