ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

গন্তব্য ইউরোপ: ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১৬ জনের প্রাণহানী

অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আলজাজিরা জানায়, উত্তর আফ্রিকার তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলের কাছাকাছি নৌকাডুবির ঘটনা ঘটে। তাদের গন্তব্য ছিল অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা। রোববার (৬ আগস্ট) এ দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নৌযানটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। তারা সবাই সাব-সাহারা আফ্রিকার বাসিন্দা।

তিউনিসিয়ার স্ফ্যাক্সের আদালতের মুখপাত্র ফাওজি মাসমুদি জানান, নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার তৎপরতা চালছে। দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আর কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই।

সাম্প্রতিক সময়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে অনেক মানুষের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত দেশটি তার উপকূলে ডুবে যাওয়া অভিবাসীদের ৯০১টি মৃতদেহ উদ্ধার করেছে। তবুও তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়ার চেষ্টা অনেক বেড়েছে।

সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর বহু মানুষ দারিদ্য ও সংঘাতময় জীবন থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তাদের জন্য তিউনিসিয়ার উপকূলরেখা প্রধান এক্সিট পয়েন্ট হয়ে উঠেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

গন্তব্য ইউরোপ: ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১৬ জনের প্রাণহানী

আপডেট সময় ০৯:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩