ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আট দশক পর প্রথম ক্রান্তীয় ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

ঝড়টির কারণে ক্যালিফোর্নিয়ায় বিপর্যয়কর বন্যা দেখা দিতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসগুলোতে সতর্ক করা হয়েছে।

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে প্রবল বৃষ্টিপাত ঘটানোর পর ৮৪ বছরের মধ্যে প্রথম ক্রান্তীয় ঝড় হিলারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে ।

রোববার ঝড়টি হাজির হওয়ার পর আবহাওয়ার পূর্বাভাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় বিপর্যয়কর বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বাজা ক্যালিফোর্নিয়ায় হড়কা বানের অনেকগুলো ঘটনা ঘটেছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে। বহু সড়ক ভেসে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে, প্রবল বৃষ্টিতে শহরের রাস্তাগুলো ডুবে প্রায় নদীর রূপ নিয়েছে, পানি প্রবল বেগে নিচের দিকে নামছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অধিকাংশ অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন। নিয়মিত খরা হয় এমন একটি অঞ্চলজুড়ে হড়কা বানের সতর্কতা জারি করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির মরু শহর পাম স্প্রিংস এ সারা বছরজুড়ে প্রায় ৪ দশমিক ৬ ইঞ্চি বৃষ্টিপাত হয়। কিন্তু এবার এই এক ঝড়েই শহরটিতে ৬ থেকে ১০ ইঞ্চি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়ে সতর্ক করা হয়েছে।

রোববার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক সফরে পাম স্প্রিংস গিয়েছিলেন গভর্নর নিউজম। তিনি জানিয়েছেন, তিনি যখন শহরটিতে ছিলেন তখন সেটি শুষ্ক ছিল, কিন্তু তিনি শহর ছাড়ার এক ঘণ্টা পর সেখানে ’৬০ মিনিট ধরে এমন পরিমাণ বৃষ্টি হয়েছে যা পাম স্প্রিংসের ইতিহাসে কখনো হয়নি’। এর পরপরই শহরের রাস্তাগুলো ডুবে যায়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

আট দশক পর প্রথম ক্রান্তীয় ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

আপডেট সময় ১০:৩৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩