ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

রোমানিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ৪৭

দক্ষিণ-পূর্ব ইউরোপীয় দেশ রোমানিয়ায় একটি জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬ জন। বলকান এই দেশটির ওই জ্বালানি স্টেশনে দুটি পৃথক বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ২৬ জন দমকলকর্মী। রোববার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রোমানিয়ার একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশনে দুটি বিস্ফোরণে একজন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রাজধানী বুখারেস্টের কাছে প্রথম বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে আসা ২৬ দমকলকর্মীও আহতদের মধ্যে রয়েছেন।

বিবিসি বলছে, প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত আটজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। এমনকি তারা চারজনকে বিদেশে হাসপাতালে পাঠানোর পরিকল্পনা করছে বলেও জানানো হয়েছে।

এছাড়া বিস্ফোরণের পর ৭০০ মিটার (প্রায় আধা মাইল) ব্যাসার্ধের মধ্যে থাকা লোকজনকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে রোমানিয়ার জরুরি বিভাগের প্রধান রায়েদ আরাফাত বলেছেন, ‘এলাকাটি এখনও বিপজ্জনক… আরেকটি ট্যাংকারে আরেকটি বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।’

রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস শনিবার সন্ধ্যায় হওয়া এই বিস্ফোরণকে ‘ট্র্যাজেডি’ হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, রাজধানী বুখারেস্টের কাছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশনে যা ঘটেছে তাতে তিনি ‘গভীরভাবে দুঃখিত’।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে তিনি লিখেছেন, ‘দুর্ঘটনাস্থলে কোনও ধরনের নিয়ম ভঙ্গ হয়েছে কিনা তা দেখার জন্য দ্রুত তদন্ত শুরু করা উচিত, যাতে এই ধরনের বিপর্যয় আর না ঘটে। আমি কর্তৃপক্ষকে আহতদের জন্য জরুরি ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

রোমানিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ৪৭

আপডেট সময় ১০:৪৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩