ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

দণ্ড স্থগিতেও অস্বস্তিতে ইমরান, আরেক মামলায় হতে পারে ১৪ বছরের জেল

তোশাখানা দুর্নীতি মামলায় কারাদণ্ড স্থগিত হলেও আরেক মামলায় ১৪ বছরের জেল হতে পারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের।

ওই মামলায় দণ্ড স্থগিতের পর তাকে গোপন তারবার্তা ফাঁসের অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে এই মামলায় অ্যাটোক কারাগারে আটকে রাখা হয়েছে ইমরান খানকে। আর এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছরের কারাদণ্ড হতে পারে তার।

মঙ্গলবার ইমরানের দুর্নীতি মামলার রায় স্থগিত ঘোষণা করে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। কিন্তু হাইকোর্ট এমন নির্দেশ দেওয়ার কিছুক্ষণ পরই সরকারি গোপন নথি বিশেষ আদালত অ্যাটোক কারাগারকে নির্দেশ দেয়— ইমরানকে যেন আটকে রাখা হয়।

ওই নির্দেশনায় কারাগার কর্তৃপক্ষকে বিশেষ এ আদালত বলেন, ইমরানের বিরুদ্ধে এ বিষয়ে মামলা চলমান। সেজন্য তাকে আটকে রাখতে হবে। এছাড়া আজ বুধবার তাকে আদালতে উপস্থানের নির্দেশও দেওয়া হয়।

ইমরানকে এখন যে গোপন তারবার্তা ফাঁসের মামলায় আটক আছেন সেটির সূত্রপাত হয়েছিল গত বছরের এপ্রিলে। সে মাসে তিনি অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান। ইমরানের অভিযোগ ছিল— তাকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র।

আর এ ষড়যন্ত্রের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন দুই মার্কিন শীর্ষ কর্মকর্তা। তারা পাকিস্তান দূতকে হুমকি দিয়েছিলেন, ইমরানকে প্রধানমন্ত্রীর পদ থেকে না সরালে পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

আর সেই গোপন বৈঠকের বিষয়টিরই একটি নথি ইমরান খান একটি জনসভায় প্রকাশ্যে দেখিয়েছিলেন। এরমাধ্যমে তিনি সরকারি গোপন নথি ফাঁস করেছেন বলে অভিযোগ উঠেছে।

তার বিরুদ্ধে এ ব্যাপারে বিচার করতে মাত্র কয়েকদিন আগে বিশেষ আদালত প্রতিষ্ঠা করা হয়।

ইসলামাবাদ হাইকোর্টের আইনজীবী তানিয়া বাজাই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, “যদি গোপন তারবার্তা ফাঁসের অভিযোগ প্রমাণিত হয় ইমরান খানের ১৪ বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে। এই মামলাটি তার ভাগ্য নির্ধারণ করবে।”

তিনি আরও বলেছেন, “ইমরান খান সরকারি গোপন নথি আইন ভঙ্গ করেছেন এবং তারবার্তাটি জনসমাবেশে প্রকাশ্যে দেখিয়েছেন এবং জোরে জোরে পড়ে শুনিয়েছেন। যেটি কূটনৈতিক ও সরকার প্রধানের বিশেষ আলোচনা ছিল।” সূত্র: আল জাজিরা

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

দণ্ড স্থগিতেও অস্বস্তিতে ইমরান, আরেক মামলায় হতে পারে ১৪ বছরের জেল

আপডেট সময় ০২:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩