ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

কানাডায় বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত ২, আহত ৬

কানাডায় একটি বিয়ের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৮ জনের হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাজধানী অটোয়ার একটি রিসিপশন ভেন্যুর পার্কিং লটে বন্দুকধারীদের গুলিতে দুজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই ভেন্যুতে একই সঙ্গে দুটি বিয়ের আয়োজন করা হয়েছিল। সে সময় বাইরে গোলাগুলি শুরু হয়। সেখানে আসা অতিথিরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।

নাম প্রকাশ না করা শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, সে সময় খুব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। লোকজন কোনও দিক-নির্দেশনা ছাড়াই এদিক সেদিক দৌড়াচ্ছিল। ওই প্রত্যক্ষদর্শী নিজেও বিয়ের অতিথি ছিলেন।

তিনি বলেন, খুব দ্রুত গুলি চালানো হয়েছে। লোকজন ভয়ে-আতঙ্কে চিৎকার করছিল। কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও গুলি চালানো হয়। তিনি বলেন, আমার ধারণা প্রায় ১৫ থেকে ১৬ বারের মতো গুলি চালানো হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাইথ-ইন্ড কনভেনশন হলের পার্কিং লটে গোলাগুলি শুরু হয়। সেখানে একসঙ্গে দুটি রিসিপশনের আয়োজন করা হয়েছিল।

অটোয়া পুলিশ নিশ্চিত করেছে যে, গোলাগুলির ঘটনায় নিহত দুজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৬ এবং ২৬। তারা টরোন্টোর বাসিন্দা।

পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েক মার্কিন নাগরিকও আছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। ওই মার্কিন নাগরিকদের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চলতি বছর অটোয়াতে বন্দুকধারীদের গুলিতে এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। ওই শহরে প্রায় ১০ লাখ মানুষের বসবাস।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

কানাডায় বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত ২, আহত ৬

আপডেট সময় ১১:১৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩