ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শর্তানুযায়ী রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন তবে তা শর্তানুযায়ী।   শর্তটি হলো মস্কোকে আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে কিয়েভকে নিশ্চয়তা দিতে হবে।

মঙ্গলবার (৮ নভেম্বর) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম। এর আগে, সোমবার (৭ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট এ শর্ত দেন।

জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনে বক্তব্য দেয়ার আগে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে আলোচনার প্রধান শর্ত হলো- ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার। এর আগে জেলনস্কি বলেছিলেন, পুতিন ক্ষমতায় থাকলে তিনি কোনো আলোচনায় বসবেন না।

এদিকে মঙ্গলবার (৮ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৭ এ ভার্চ্যুয়ালি দেওয়া এক ভাষণে চলমান যুদ্ধে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

দোনেৎস্কে রুশ বাহিনীর সঙ্গে লড়াই চলছে ইউক্রেনীয় সেনাদের।

জেলেনস্কি দাবি করেছেন, লড়াইয়ে প্রতিদিন শত শত রুশ সেনা নিহত হচ্ছেন। ইউক্রেনীয় অবস্থানের সামনের মাঠটি আক্ষরিক অর্থে রুশ সেনাদের লাশে ভরে গেছে। এ কারণে সত্যিকারের শান্তি আলোচনায় রাশিয়াকে বাধ্য করতে হবে।

জনস্বার্থে নিউজ24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শর্তানুযায়ী রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেন

আপডেট সময় ১০:৩০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২