ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

কয়েকটি নাশকতা করে সরকারকে হটানো যাবে না-তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজঃ

আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে হবে, নৈরাজ্য করে বিএনপি-জামায়াত দেশকে বিদেশিদের হাতে দেশ তুলে দিতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কয়েকটি নাশকতা করে সরকারকে হটানো যাবে না।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি-জামায়াত দেশকে বেনিয়াদের হাতে তুলে দিতে চায়। বিএনপি জানে, তারা কোনোভাবেই ক্ষমতায় যেতে পারবে না। তাই ঘোলা পানিতে অন্যদের মাছ শিকার করতে দিতে চায়।

তিনি আরও বলেন, বিএনপির উদ্দেশ্য শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বিদেশিদের হাতে দেশকে তুলে দেয়া। বিশ্ব মোড়লরা অখুশি হতে পারে জেনে বিএনপি ফিলিস্তিনে গণহত্যা ইস্যুতে কোনো কথা বলে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

আগামী ভোটে ফের আওয়ামী লীগ ক্ষমতায় আসবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, নাশকতা করে কোনো লাভ নেই। আমি দেখেছি ফেসবুকে কয়েকটি কুকুর ঝগড়া করছে আর একটি কুকুর পালিয়ে যাচ্ছে। দুষ্টরা লিখেছে, ওটাই বিএনপি।

তিনি বলেন, বিশ্ব বেনিয়ারা শকুনের মতো তাকিয়ে আছে দেশ দখলের জন্য। তাই আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে হবে

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

কয়েকটি নাশকতা করে সরকারকে হটানো যাবে না-তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩