ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ

ঐক্য, গণতন্ত্র ও জনকল্যাণে এগিয়ে আসার আহ্বান—ঈদ শুভেচ্ছায় ব্যারিস্টার আনোয়ার হোসেন

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৮:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শান্তিগঞ্জ-জগন্নাথপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন।
এক গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি ত্যাগ, সংযম, সহমর্মিতা ও ন্যায়বিচারের শিক্ষা বহন করে। এই চেতনাকে ধারণ করে একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সময়ে দেশ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। এ অবস্থায় জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ঈদের এই পবিত্র মুহূর্ত হোক অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা।
ব্যারিস্টার আনোয়ার হোসেন আরও বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ঈদের আনন্দ। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে সাম্যের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের শিক্ষা আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও মানবিকতায় উদ্বুদ্ধ করে। এই আদর্শকে ধারণ করেই একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শেষে তিনি মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য, সুখ ও কল্যাণ কামনা করেন এবং শান্তিগঞ্জ-জগন্নাথপুরবাসীসহ দেশ-বিদেশে থাকা সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি

ঐক্য, গণতন্ত্র ও জনকল্যাণে এগিয়ে আসার আহ্বান—ঈদ শুভেচ্ছায় ব্যারিস্টার আনোয়ার হোসেন

আপডেট সময় ০৮:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬