ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শ্লীলতাহানির অভিযোগ শাল্লার চাকুয়া

শ্যামারচর প্রতিনিধি :
আনোয়ার হোসাইন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামের দুই সন্তানের জননীকে শ্লীলতাহানির চেষ্টায় একই গ্রামের বাবুল দাসের বখাটে ছেলে ইমন দাস (২৪) এর বিরুদ্ধে ওই নারী শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই নারী ৭ ফেব্রুয়ারী (বুধবার) বেলা ১২ টায় থানায় লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী ইমন দাস একজন উগ্র, প্রভাবশালী ও খারাপ প্রকৃতির লোক। আমার স্বামী জীবিকা নির্বাহের জন্য শ্যামারচর বাজারে অন্যের দোকানে কাজ করে। স্বামী বাহিরে থাকার সুযোগে ইমন দাস খারাপ উদ্দেশ্যে আমার পিছনে লেগে আছে। রাস্তাঘাটে আমাকে দেখলে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা ও কুপ্রস্তাব দেয়। এমনকি প্রাতিরাতে মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় আমার বসত ঘরের সামনে এসে নাম ধরে ডাকাডাকি করে দরজা খোলার জন্য। গত ২৭ জানুয়ারী রাত প্রায় ১টা ৩০ মিনিটের সময় আমাকে আকুতি মিনতি করে বলে এক গ্লাস পানি দেওয়ার জন্য। একপর্যায়ে পানি দেওয়ার জন্য দরজা খুললে ইমন দাস ঘরের ভেতরে ডুকে পানি দেওয়ার পর চেয়ারে বসে থাকে ও আমাকে বলে তার কাছে যাওয়ার জন্য। তখন আমি তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলি কিন্তু সে বাহির হতে না চাওয়ায় একপর্যায়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে ঘরের দরজা বন্ধ করি। তখন ইমন দাস আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। ২৮ জানুয়ারী বেলা ৩ টায় ইমন দাস বিভিন্ন অশালীন কথাবার্তা বলে এবং একপর্যায়ে আমার হাত ধরে ফেলে। তখন আমার ইজ্জত রক্ষা করার জন্য চিৎকার করলে আশেপাশের মানুষ আসার সাথে সাথে ইমন দাস পালিয়ে যায়। ইমন দাসের এমন আচরণের বিষয়টি তার আত্মীয় স্বজনকে অবগত করলেও কোন প্রতিকার হয়নি।

বিগত ২ জানুয়ারী (শুক্রবার) রাত প্রায় ১১ টায় প্রতিবারের মত দরজার কাছে এসে ডাকাডাকি করে দরজা খোলার জন্য। দরজা না খোলায় বেধরক লাথি মারে। সেদিন আমার স্বামী বাড়িতে ছিল তাই দরজা খুলে আঞ্জা মেরে আটক করে। ধস্তাধস্তির পর একপর্যায়ে ইমন দাস ছুটে পালিয়ে যায়। বিবাদী ইমন দাসের জন্য ঘরে ও বাহিরে চলতে পারছেন না বলে জানান তিনি।

এব্যাপারে বিবাদী ইমন দাসের কাছে জানতে চাইলে ফোন রিসিভ করেও কেটে দেয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শ্লীলতাহানির অভিযোগ শাল্লার চাকুয়া

আপডেট সময় ১০:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪