ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ

৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ

দিরাই প্রতিনিধি:
ইসলামিক রিলিফ বাংলাদেশের দিরাই অফিসের উদ্যোগে দিরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র, এতিম ও অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিরাই পৌরশহরের কলেজ রোডস্থ দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইনিয়া মাদ্রাসা মাঠ এবং করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মাংস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই-সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, ইউপি সদস্য আবু তাহের, ইসলামিক রিলিফ বাংলাদেশের দিরাই অফিসের ইনচার্জ মো. আতিকুর রহমান, সাইফুর রহমান চৌধুরী, দুহিতা হাজং ও অ্যালামনাই কমিটির সদস্য প্রিয়া আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইসলামিক রিলিফ বাংলাদেশের দিরাই অফিসের ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, “পবিত্র ঈদুল আজহার আনন্দ দরিদ্র, এতিম ও অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও ইসলামিক রিলিফ বাংলাদেশ কুরবানির মাংস বিতরণের আয়োজন করেছে। এ বছর দিরাই পৌরসভা, করিমপুর, জগদল, রাজানগর ও দিরাই-সরমঙ্গল ইউনিয়নের মোট ৯৮০টি পরিবারের মাঝে ২৮টি গরুর কুরবানির প্রায় ২ কেজি করে মাংস বিতরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইনিয়া মাদ্রাসা মাঠ এবং রজনীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে কুরবানির মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি

৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ

আপডেট সময় ১০:০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬