ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত Logo শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

সুনামগঞ্জ জেলা পুলিশের অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৫:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ৬৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে আয়োজন করা হয় বাৎসরিক ২য় অগ্নি নির্বাপক মহড়া-২০২৪। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে বেলা ১২টায় এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সুনামগঞ্জের সহায়তায় আয়োজিত হয়।

মহড়ায় সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য সচেতনতা বৃদ্ধি করেন। তারা পুলিশ সদস্যদের অগ্নিকাণ্ড মোকাবিলার বিভিন্ন আধুনিক কৌশল এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার পদ্ধতি হাতে-কলমে শিখিয়ে দেন।

পুলিশ সদস্যরা এই মহড়ায় অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার করার অনুশীলন করেন। কার্যক্রমটি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে সফলভাবে শেষ হওয়ার পর বেলা ১টায় পুলিশ সুপারের কার্যালয়ে একই ধরণের মহড়া অনুষ্ঠিত হয়। উভয় পর্বে সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ফোর্সগণ সক্রিয় অংশগ্রহণ করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক

সুনামগঞ্জ জেলা পুলিশের অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪