ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা Logo শান্তিগঞ্জে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষায় আল মদিনা একাডেমির ৩ শিক্ষার্থীর কৃতিত্ব

  • সোহেল মিয়া
  • আপডেট সময় ১০:৫৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ৬৫০ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেনী হতে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করছে উপজেলার সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমির ৩ জন মেধাবী শিক্ষার্থী।

তারা হলেন, নরসিংপুর গ্রামের মফিজ উদ্দিন’র পুত্র সৈয়দ মোহাম্মদ সাদী, ঘিলাছড়া গ্রামের মনিরুজ্জামান’র পুত্র মোশারফ হোসেন বুরহান ও শিহাব উদ্দিন খসরু’র পুত্র শিহরাতুল সারওয়ার রাহি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার নরসিংপুরে অবস্থিত আল মদিনা একাডেমি ক্যাম্পাসে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তি’র সনদ ও ক্রেষ্ট তুলে দেন একাডেমির পরিচালক রফিকুর রহমান।

এর আগে আল মদিনা একাডেমির এই ৩জন কৃতি শিক্ষার্থী পঞ্চম শ্রেনী হতে নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা নসকস কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় ও জাতীয় মাসিক শিশু কিশোর পত্রিকা- কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের এমন সাফল্যে অভিভাবক মহলে যেমন বেশ উৎফুল্লতা দেখা দিয়েছে, তেমনি অনুপ্রাণিত হচ্ছে আল মদিনা একাডেমির অন্যান্য শিক্ষার্থীরা

এতে একাডেমি কর্তৃপক্ষ মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন।পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষায় আল মদিনা একাডেমির ৩ শিক্ষার্থীর কৃতিত্ব

আপডেট সময় ১০:৫৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪