ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণ, গ্রেফতার এক

রোববার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে  তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জনপ্রিয় স্থান ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন আহত হয়েছেন। এছাড়া যে ব্যক্তি বোমা রেখে যাওয়ার পর ইস্তাম্বুলে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে, সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেন ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া টুইটারে এক পোস্টের মাধ্যমে। তিনি বলেন, বিকেলে বিস্ফোরণের ঘটনায় হতাহত হয়েছেন অনেকে। বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়।

হতাহতের কথা বললেও কতজন মারা গেছেন বা আহত হয়েছেন, সে ব্যাপারে কোনো তথ্য দেননি গভর্নর আলি।

বিস্ফোরণের পর ঘটনাস্থলের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এতে দেখা গেছে, বিস্ফোরণস্থলে আগুনের শিখা উড়ছে। পথচারীরা সেখান থেকে পালিয়ে যাচ্ছেন।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক ও পুলিশ অবস্থান করছে। আশপাশের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। ইস্তিকলাল অ্যাভিনিউয়ের রাস্তাঘাটও বন্ধ।

ব্রডকাস্টার সিএনএন তুর্ক বিস্ফোরণে ১১ জন আহতের কথা জানিয়েছে। তা ছাড়া আল জাজিরার সাংবাদিক সিনেম কোসেওগ্লু ইস্তাম্বুল থেকে জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে। সরকার এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

তিনি আরও বলেন, ঘটনাটি শহরবাসীর জন্য কার্যত বিরাট ধাক্কা। এমন কোনো ঘটনার ব্যাপারে সম্প্রতি কোনো সতর্কতাও ছিল না। তবে ঘটনার পর থেকে এলাকাটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইস্তিকলাল অ্যাভিনিউয়ে পর্যটক ও স্থানীয়দের কাছে জনপ্রিয় স্থান। সেখানে প্রচুর দোকান ও রেস্তোরাঁ রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ ‍এবং ২০১৭ সালে আইএস ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো দ্বারা তুরস্ক মারাত্মক বোমা হামলার শিকার হয়েছিল।

janasarthenews24.com

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণ, গ্রেফতার এক

আপডেট সময় ১১:৪৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২