ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

জগন্নাথপুরে এসিল্যান্ডের অভিযানে সরকারি জায়গা উদ্ধার

জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার ফেরী ঘাটে কুশিয়ারা নদীর তীরবর্তী সরকারী জায়গা দখল করে অগোচরে দোকান নির্মাণে চেষ্টা করেন স্থানীয় প্রভাশালী। স্থানীয় তফসিল অফিস থেকে দোকান নির্মাণ কাজ বন্ধ করতে ওই দখলদারকে বলা হলেও তিনি আইন অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন।
নির্মাণ কাজ বন্ধ করতে রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ এর নেতৃত্বে ভূমি কর্মকর্তারা এসে সরকারি জায়গায় নির্মাণ কাজ বন্ধ করতে আদেশ দেন। এ সময় সার্ভেয়ার অজয় কুমার দাস, পাইলগাঁও-রানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম মিয়া, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মো. মহসিন আলী, অফিস সহকারী নজরুল ইসলাম নজির সহ প্রশাসনের আরো কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, রানীগঞ্জ বাজার ফেরীঘাটে কুশিয়ারা নদী থেকে ভেসে উঠা চরে স্থানীয় কিছু লোক দখল করে স্থাপনা নির্মাণে কাজ শুরু করে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পাইলগাঁও-রানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের লোক গিয়ে কাজ বন্ধ রাখার জন্য বলা হলেও স্থানীয় নিষেধ অমান্য করে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কাজ চলমান রাখে প্রভাবশালীরা।
এ ব্যাপারে পাইলগাঁও-রানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, কুশিয়ারা নদীর পাড়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় এসিল্যান্ড স্যার নির্মাণ কাজ বন্ধ করে দেন।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ বলেন, রানীগঞ্জ বাজারে কুশিয়ারা নদীর পাড়ে ঘর নিমার্ণের কাজ চলছিল। এ কাজ বন্ধ করে আসছি, এখানে আর কাজ চলবেনা, আমি মাপ জোক করে আসছি। এখানে কেউই আসতে পারবেনা এটা নদীর পাড় হিসেবে থাকবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

জগন্নাথপুরে এসিল্যান্ডের অভিযানে সরকারি জায়গা উদ্ধার

আপডেট সময় ০৫:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪