ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১০:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ৬১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

শান্তিগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করেছেন। 
ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লিবিদ্যুৎ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, শান্তিগঞ্জ প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠি ও বিজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। 
এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, হ্যাচারী কর্মকর্তা মনিরুজ্জামান মনির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ। 
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

আপডেট সময় ১০:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪