ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত Logo শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জে পুলিশ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৩:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৬৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
.
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং আত্মোৎসর্গকারী শহিদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম।
অনুষ্ঠানে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা তাঁদের বীরত্বগাথা ও স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরেন। এ সময় তাঁরা সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে একটি স্মৃতিফলক স্থাপনের দাবি জানান।
পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আপনাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জে পুলিশ

আপডেট সময় ০৩:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪