ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: নিহত ১৬২ ছাড়িয়েছে

এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় জাভা প্রদেশে আঘাত হানে ৫.৬ মাত্রার  ভূমিকম্প। ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ১৬২ ছাড়িয়েছে৷ নিহতদের বেশিরভাগই শিশু৷ সোমবার (২১ নভেম্বর)  ভূমিকম্প এ আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল জাভার পশ্চিমাঞ্চলে সিয়ানজুর অঞ্চল৷ পাঁচ দশমিক ছয় মাত্রার এ ভূমিকম্পে অন্তত ১৬২ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ৷

পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‘আমি দুঃখের সঙ্গে ১৬২ জনের মৃত্যুর খবর জানাচ্ছি৷’’ ভূমিকম্পে কমপক্ষে ৩২৬ জন আহত হয়েছেন বলেও জানান তিনি৷ তাদের অনেককে ধংসস্তূপ নীচ থেকে উদ্ধার করা হয়েছে৷

কামিল জানান হতাহতদের অধিকাংশ শিশু৷ তাদের অনেকে সরকারি স্কুলের শিক্ষার্থী, যারা দিনের ক্লাস শেষে ইসলামিক স্কুলে ধর্মীয় শিক্ষা নিতে গিয়েছিল৷ ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত সিয়ানজুর শহরের বাসিন্দার সংখ্যা এক লাখ ৭৫ হাজার৷ শহরটি প্রচুর মসিজদ আর ইসলামিক বোর্ডিং স্কুলের জন্য খ্যাত৷

একই নামের পার্বত্য জেলাটিতে মোট ২৫ লাখ মানুষের বসবাস৷ বিভিন্ন স্থানে বেশ কিছু ভূমিধসের ঘটনা ঘটে৷ এতে ধসে পড়ে বহু বাড়িঘর ও স্কুল৷

কর্তৃপক্ষ জানিয়েছে নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে৷ এর আগে প্রাথমিকভাবে ৭০০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ৷

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ১৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: নিহত ১৬২ ছাড়িয়েছে

আপডেট সময় ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২