ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মমিনের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে জামিল আহমদের উঠান বৈঠক নির্বাচিত হলে ইউপি কার্যালয়ের জন্য বিনা মূল্যে জমি দেওয়ার ঘোষণা Logo শান্তিগঞ্জে জমকালো আয়োজনে বনফুলের নতুন শাখার উদ্বোধন Logo শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা Logo শান্তিগঞ্জে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

হাওর বিলাস ও হাওর বৃত্ত থেকে সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৩:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৬২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার হাওর বিলাস ও হাওর বৃত্ত এলাকা থেকে রবিবার(৪ জানুয়ারি) সকালে সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, যুবসমাজ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে আয়োজক দিরাই মধুপুর মানবসেবা পরিষদের প্রতিষ্ঠাতা- সভাপতি মোঃনেজাবুল ইসলাম বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বিষয়ক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এ প্রচার কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় আখ্যা দিয়ে ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মমিনের উঠান বৈঠক অনুষ্ঠিত

হাওর বিলাস ও হাওর বৃত্ত থেকে সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন

আপডেট সময় ০৩:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬