ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ

তৃতীয় বারের মতো পুনর্গঠিত হলো ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন দিরাই উপজেলা শাখা

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১১:২৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৬৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন, দিরাই উপজেলা শাখার তৃতীয়বারের মতো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় দিরাই হারানপুর রোডস্থ ক্রিয়েটিভ কোচিং সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ডা. প্রদীপ কুমার। তিনি উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, সংগঠনের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনস্বার্থে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভার সর্বসম্মতিক্রমে ডা. ইদ্রিছ আলী সভাপতি এবং ডা. রণধীর চন্দ্র সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি ডা. রমেন্দ্র কিশোর ও ডা. দিলীপ কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দেবাশীষ রায়, অর্থ সম্পাদক ডা. সঞ্জিব কুমার রায়, সাংগঠনিক সম্পাদক ডা. পূজন রায়, দপ্তর সম্পাদক ডা. রঞ্জন কান্তি, মহিলা বিষয়ক সম্পাদক ডা. সুহেনা আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডা. অসীম দাস এবং সমাজকল্যাণ সম্পাদক ডা. ফিরোজ আলী।
এছাড়া কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন— ডা. রনধীর দাস, ডা. প্রদীপ কুমার দাস, ডা. কৃপেন্দ্র চক্রবর্তী, ডা. ফিরোজ আলী, ডা. শিল্পী রানী দাস, ডা. নীলু রানী সরকার, তপন কুমার মজুমদার, কামদেব সরকার, নীলা রায় ও শান্তা চক্রবর্তী।
সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটি দিরাই উপজেলার ডিএইচএমএস চিকিৎসকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি পেশাগত মানোন্নয়ন, চিকিৎসাসেবার গুণগত উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে হোমিওপ্যাথিক চিকিৎসার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ডা. ইদ্রিছ আলী সংগঠনের প্রতি আস্থা রাখায় সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক ডা. রণধীর চন্দ্র বলেন, সদস্যদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে নতুন কমিটি নিষ্ঠার সঙ্গে কাজ করবে। সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি

তৃতীয় বারের মতো পুনর্গঠিত হলো ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন দিরাই উপজেলা শাখা

আপডেট সময় ১১:২৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬