ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান দুই উপজেলাকে মাদকমুক্ত করে ছাড়ব শান্তিগঞ্জে এম কয়ছর আহমেদ Logo দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটি Logo শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের ৮১ সদস্যের উপজেলা কমিটি অনুমোদন সভাপতি হারুনুর রশীদ হারুন, সাধারণ সম্পাদক আলী আহমদ দুলাল Logo শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপনের মতবিনিময় Logo শান্তিগঞ্জে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত Logo পাথারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ফের আলোচনায় সাবেক মেম্বার মো. সুলেমান মিয়া Logo শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে ফের প্রশ্ন: এক গ্রামে ৪ জন, দুই ইউনিয়নে ২ সুপারভাইজার—‘কোটা’ নাকি বিশেষ সুবিধা? Logo শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ Logo শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান দুই উপজেলাকে মাদকমুক্ত করে ছাড়ব শান্তিগঞ্জে এম কয়ছর আহমেদ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৪:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।
মঙ্গলবার(১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে উপজেলা যুবদলের মিছিলসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দেন।শান্তিগঞ্জ উপজেলা বিএনপির র‍্যালী
উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীনের সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে এম কয়ছর আহমদ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, বিএনপি গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, “মাদক আমার দুই উপজেলায় ক্যানসারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দুই উপজেলাকে মাদকমুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ।” এ সময় তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
উন্নয়ন প্রসঙ্গে এম কয়ছর আহমদ বলেন, শুধু রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণই উন্নয়ন নয়; শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ছেলে-মেয়েদের সুশিক্ষিত করে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা বিএনপির সদস্য নুর আলী, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, আব্দাল হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাইকুল হোসেন, জয়কলস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ ও উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাহবুবা কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান দুই উপজেলাকে মাদকমুক্ত করে ছাড়ব শান্তিগঞ্জে এম কয়ছর আহমেদ

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান দুই উপজেলাকে মাদকমুক্ত করে ছাড়ব শান্তিগঞ্জে এম কয়ছর আহমেদ

আপডেট সময় ০৪:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬