ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

কম্বল কিচ্ছা: আ’লীগ নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা

নোয়াখালীর চাটখিল উপজেলায় কম্বল নিয়ে দ্বন্দ্বে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন এক ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার খিলপাড়া বাজারে খিলপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সুমনের অফিসে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত খিলপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফাকে (৫৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম কম্বল বিতরণের জন্য খিলপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফাকে তালিকা করতে বলেন। আগামী সোমবার (২ জানুয়ারি) ওই কম্বল বিতরণ করার কথা রয়েছে।

এদিকে খিলপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সুমনকে না জানিয়ে কেন কম্বল বিতরণের ওই তালিকা তৈরি করা হলো এজন্য ক্ষুব্ধ হন তিনি। পরে বৃহস্পতিবার রাতে লোকজন দিয়ে আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফাকে বাজার থেকে তার কার্যালয়ে তুলে নিয়ে পদত্যাগ করতে বলেন। কথা না শোনায় বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করা হয়।

খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি স্থানীয় এমপি এইচ এম ইব্রাহিমসহ নেতৃবৃন্দকে ঘটনাটি জানিয়েছি। এর উপযুক্ত আইনগত পদক্ষেপ না নেওয়া পর্যন্ত খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগেও অভিযুক্ত এই যুবক আরও বেশ কয়েকজনের ওপর হামলা চালিয়েছে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার খিলপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সুমনের মুঠোফোনে কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমাকে বিষয়টি জানিয়েছেন। সাবেক ছাত্রলীগ নেতা সুমনসহ কয়েকজন অন্যায়ভাবে আওয়ামী লীগ নেতাকে মারধর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু জাফর বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

কম্বল কিচ্ছা: আ’লীগ নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা

আপডেট সময় ০৭:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২